নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের কার্য্ক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল রোববারদলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহŸায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন– জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জাকারিয়া, সাবেক উপসচিব সামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
Leave a Reply