মৌলভীবাজারে ঢাকা-সিলেট রেলপথে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বনের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভেতরে ভিক্ষা করেই জীবন চালান। সকালে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছায়। ওই ট্রেনে ভিক্ষা করছিলে হাওয়া বেগম নামে ওই নারী। সে সময় তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, মারা যাওয়া নারীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫৯ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
Leave a Reply