1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তিতাসের হাফ ডজন মামলার আসামী ডাকাত রবিউল ইয়াবাসহ গ্রেপ্তার - দৈনিক আমার সময়

তিতাসের হাফ ডজন মামলার আসামী ডাকাত রবিউল ইয়াবাসহ গ্রেপ্তার

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা)
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কুমিল্লার তিতাস উপজেলায় ৬টি মামলার আসামি রবিউল নামের এক ব্যক্তিকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রবিউল উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ ৬টি মামলার আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রবিউলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ থানায়  টি মামলা রয়েছে। আজ (২৯ জুলাই) মঙ্গলবার সকালে আইনিপ্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামী রবিউলকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com