1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে সোমনাথ সাহার বিক্ষোভ মিছিল  - দৈনিক আমার সময়

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে সোমনাথ সাহার বিক্ষোভ মিছিল 

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।রবিবার সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এরপর নগরীর টাওন হল প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।এ সমাবেশ গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী সোমনাথ সাহার নেতৃত্বে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে গৌরীপুর উপজেলার নেতাকর্মীরা যোগদান করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com