1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পূজায় আবারও রূপালি পর্দায় পঙ্কজ সিংহ, ‘রক্তবীজ ২’-এ অ্যাকশনের ঝড় - দৈনিক আমার সময়

পূজায় আবারও রূপালি পর্দায় পঙ্কজ সিংহ, ‘রক্তবীজ ২’-এ অ্যাকশনের ঝড়

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

টালিউডে পূজা মানেই নতুন ছবি আর দর্শকদের উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের পূজোতেও আসছে বড় চমক। আবারও পর্দায় ফিরছেন দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহ, যার চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। নতুন ছবি ‘রক্তবীজ ২’-এর মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়েছে দর্শকমহলে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’-এর মোশন পোস্টারে দেখা যাচ্ছে, পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় রয়েছেন আগের মতোই অ্যাকশন মুডে। পোস্টারে তাকে বন্দুক হাতে দৃঢ় পজিশনে দেখা যাচ্ছে, যা তার দায়িত্ব আর কর্তব্যে অবিচল চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। আবহে শোনা যাচ্ছে রক্তগরম করা সাউন্ড ইফেক্ট, যা পোস্টারেই তৈরি করছে অ্যাকশনের উত্তেজনা।
ছবির নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবিতে একাধিক নতুন চরিত্রের সংযোজন ঘটছে। ফলে গল্পে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। পঙ্কজ সিংহ চরিত্রটি আগের মতোই দুষ্টের দমন আর শিষ্টের পালন-এই মন্ত্রে অটল। তাকে কেউ তার দায়িত্ব থেকে নড়াতে পারে না।
এই সিনেমার আরেকটি আকর্ষণ হচ্ছে থাইল্যান্ডে ছবির গানের শুটিং, যা প্রোডাকশনে আন্তর্জাতিক ছোঁয়া এনেছে। একইসঙ্গে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের জুটি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছে, যা দর্শকের জন্য বাড়তি আকর্ষণ। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়, যাকে দেখা যাবে অঙ্কুশের বিপরীতে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবির ফার্স্ট লুকেই বোঝা যাচ্ছে, অ্যাকশন, থ্রিল এবং তারকাবহুল কাস্ট নিয়ে পূজার বাজার মাতাতে প্রস্তুত ‘রক্তবীজ ২’। ছবির মুক্তির তারিখ এখনও চ‚ড়ান্তভাবে জানানো না হলেও, পূজোর সময়েই এটি মুক্তি পাবে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।
দর্শক ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন আবারও বড় পর্দায় পঙ্কজ সিংহের রক্তগরম অভিযান দেখতে। টালিউডের পূজোর ছবি হিসেবে ‘রক্তবীজ ২’ যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা বলাই যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com