1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর - দৈনিক আমার সময়

টস্টের নেতৃত্ব থেকেও সরে যাওয়ার গুঞ্জন শান্তর

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

টি-টোয়েন্টি আর ওয়ানডেতে তিনি এখন আর অধিনায়ক নন। এবার ‘অভিমানে’ টেস্ট দলের নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন শান্ত। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টের পর নাকি পরে তিনি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর। শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে তার এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেক দিন ধরে চিনি, এবং যতদূর আমি বুঝতে পারি তার সাথে যা ঘটেছে তাতে তিনি খুশি নন।’ এটা বোঝা যাচ্ছে যে, এক বছরের জন্য টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুল তার ঘনিষ্ঠদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং তাদের তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। এর আগে একবার তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টে অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত ১২ জুন হুট করে শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের। যে প্রক্রিয়ায় শান্তকে সরানো হয়েছে, সেটিতে তার আত্মসম্মানে ঘাঁ লাগারই কথা। বিসিবি ১২ জুন জরুরি জুম সভা ডাকে এবং শান্তর স্থলাভিষিক্ত হিসেবে মিরাজের নাম ঘোষণা করে। শান্তর জন্য এই ঘটনা বেশ বিব্রতকর ছিল। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল গঠনের বিষয়ে জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে বসার পরিকল্পনা করছিলেন তিনি। সবমিলিয়ে অভিমানেই এবার টেস্টের নেতৃত্বও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com