1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড - দৈনিক আমার সময়

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

 বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে আশিক রহমান খাঁন (২৩) নামের এক যুবককে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ১৯ জুন) দুপুরে তাকে এই সাজা দেওয়া হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
আশিক রহমান খাঁন উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার জেলেপাড়া গ্রামের আকতার খাঁনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আশিক খাঁনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com