ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২২ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে। সোমবার ২৬ মে ২৫ ইং সকাল সাড়ে ৭ টায় বিশেষ সুত্রে জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর পরিদর্শক মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে এএস আই আমেনা বেগম, সিপাহী রাজু মিয়া,সিপাই সাব্বির আহমেদ,সিপাই আশরাফুল আলম পাপ্পু, সিপাই সারোয়ার হোসেন নোমান,সিপাই সালমান ফারসি ও গাড়িচালক শরিফুল আলমের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বাঘের কান্দা গ্রামের আসামি নূর মোহাম্মদ এর বসত ঘর হইতে তার ডান হাতে ধরা অবস্থায় একটি সিনথেটিক ব্যাগের ভিতর থেকে tapentadol ট্যাবলেট ২২ পিস ও মাদক বিক্রীত ২৩ হাজার টাকা উদ্ধার ও জব্দ করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ আমিনুল কবির বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা একটি নিয়মিত মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায় যে নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবত tapentadol ট্যাবলেট বিক্রি এবং সেবন করে আসতে ছিল।
Leave a Reply