1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গু জ্বরে আরও ৪ জনের মৃত্যু - দৈনিক আমার সময়

ডেঙ্গু জ্বরে আরও ৪ জনের মৃত্যু

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। পাশাপাশি এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়লো ৫৪৫ জনে। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৯৮ হাজার ১৮৮ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com