পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮। ২৫ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে পিরোজপুর পৌর শহর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী সোহাগ সিকদার (৩১) পিরোজপুরের সদর থানাধীন কুমারখালি এলাকার মোঃ শাহাদাৎ সিকদারের ছেলে। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। তিনি বলেন র্যাব-৮ এর একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের কাছে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা যায়। সোহাগ সিকদারের বিরুদ্ধে পিরোজপুরের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply