1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড - দৈনিক আমার সময়

আসামি পক্ষে আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আদালতে কেউ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিতে আইনি সহায়তা দেবে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।
আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সকল আসামীদের আইনগত সহায়তা নিশ্চিতে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাসসকে জানান, গত ২৫ আগস্ট প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয় যে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সকল আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আদালতে উপস্থিত আসামির কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে ওই আসামির জন্য লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে। আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে ওই আইনজীবী যেন নির্বিঘেœ ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করা হয় বলে জানান গণসংযোগ কর্মকর্তা।
তিনি জানান, সুপ্রিম কোর্টের জারি করা বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাও বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০২৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (থ) অনুযায়ী উদ্ভুত কোনো বিশেষ পরিস্থিতির কারণে আদালতে উপস্থিত আসামী যদি কোনো আইনজীবী নিযুক্ত করতে না পারেন, তাহলে ওই আসামিকে অসমর্থ ব্যক্তি হিসেবে গণ্যক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল হতে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com