বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলার শুভ উদ্বোধন ১ জুলাই সোমবার বরিশাল ১০ এপিবিএন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে বরিশাল ১০ এপিবিএন পুলিশ লাইন্স মাঠে ‘ঘ’ গ্রুপের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান। ২ জুলাই মঙ্গলবার ‘ঘ’ গ্রুপের দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যকার খেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ অসাধারণ ক্রিয়ার শৈলী প্রদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ১০ এপিবিএন এর উপ-অধিনায়ক পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দর্শকগণ।
Leave a Reply