1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি  - দৈনিক আমার সময়

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি 

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
Oplus_131072
১) পুষ্টিকর খাবার : পরীক্ষার সময় প্রচুর শক্তির প্রয়োজন তাই শর্করা জাতীয় খাবার খেতে হবে। প্রোটিনের চাহিদা ও পূরণ করতে হবে। এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার স্বল্প স্থায়ী স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে বদলে দিতে পারে মুড। সর্বোপরি পুষ্টিকর খাবার খেতে হবে।
২) আগেভাগেই রিভিশন শুরু করা :পরীক্ষার দিন ঘনিয়ে আসার আগেভাগেই রিভিশন শুরু করুন। সকালে ব্রেইন সতেজ থাকে তাই রিভিশন কখনো বিকেলের জন্য রেখে দিবেন না সবচেয়ে ভালো হবে রিভিশনের জন্য একটা রুটিন তৈরি করে নেওয়া।৩)পরিকল্পনা গ্রহণ: যে বিষয়টি রিভিশন দিবেন সেটার সাথে যত সম্পর্কিত ব্যাপার নোট দেখতে হতে পারে তা হাতের কাছে রাখুন এবং যুক্ত করুন।৪)বিরতি :একনাগারে বেশি সময় না পড়ে কিছুটা সময় বিরতি নিন এতে করে তথ্যগুলো স্মৃতিতে গেঁথে থাকবে দীর্ঘক্ষণ।৫)নিজেকে যাচাই করুন: রিভিশন শেষ হলে প্রশ্নোত্তর, অনুশীলন কিংবা এমসিকিউ এর মধ্য দিয়ে নিজেকে যাচাই করুন।৬)ফোনটি লুকিয়ে রাখুন :সোশ্যাল মিডিয়া এবং চ্যাট অ্যাপ্লিকেশনের টপ থেকে বিরত থাকুন ।কারণ এটা আপনাকে পড়ার সময় বিভ্রান্ত করবে।৭)নিরব পরিবেশ: পাঠের কক্ষের পরিবেশ নীরব রাখুন। কারণ যারা শান্ত নিরিবিলি পরিবেশে পড়াশোনা করে তাদের স্মরণ শক্তি ভালো হয়।৮)ঘুম :প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমান না হয় অসুস্থ হয়ে যেতে পারেন।৯)শান্ত,স্থির ও ইতিবাচক থাকা:পরীক্ষার পূর্বে শান্ত স্থির ও ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠুন।
আছমা আক্তার 
প্রধান শিক্ষক 
রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com