পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম আবদুল মোমেনের নেতৃত্বে ১০ সদস্যের সংসদীয় কমিটি সদস্যরা কক্সবাজার পৌঁছেছে।
শনিবার ১১ মে সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ফুল দিয়ে তাঁদের স্বাগত জাগত জানান।
কক্সবাজারে আগত প্রতিনিধি দলের নেতৃবৃন্দকে পৌর মেয়র মাহাবুবুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আবছার,ভাইস চেয়ারম্যান রোমেনা আকতার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু সংসদীয় কমিটির সদস্যদের শুভেচ্ছা সহ স্বাগত জানান।
এসময় সংসদীয় কমিটির সদস্য হুইপ সাইমুম সরওয়ার কমল জানান, সীমান্ত পরিস্থিতি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংসদীয় কমিটি আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প, বিকেলে খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং বিকেলে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ উপস্থিত থাকবেন।
Leave a Reply