1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সামর্থ্য অনুযায়ী দরিদ্র্য মানুষের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী নির্দেশ -জুনাইদ আহমেদ পলক - দৈনিক আমার সময়

সামর্থ্য অনুযায়ী দরিদ্র্য মানুষের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী নির্দেশ -জুনাইদ আহমেদ পলক

মোঃ বাবুল হোসেন(সিংড়া উপজেলা প্রতিনিধি)
    প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নাটোরের সিংড়ায় সৌদি বাদশাহ্‌র উপহার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, এবং তেল-লবণসহ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন আইসিটি প্রতিমন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবার রমজানে ইফতার পার্টি না করে, সামর্থ্য অনুযায়ী দরিদ্র্য মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

পলক বলেন সিংড়ার ২৪০০ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে থেকে ঘর পেয়েছেন। আজকে হয়তো সবাইকে আমরা এই পণ্য সামগ্রী দিতে পারলাম না, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। সারা বাংলাদেশের ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে প্রদান করছেন। এর পাশাপাশি আমরা সামর্থ্য অনুযায়ী ব্যক্তি পর্যায়ে, রাজনৈতিক-সাংগঠনিক পর্যায়ে আমার এলাকাবাসীদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com