1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা ১ আসনে বিপুল ভোটে জয়ী সালমান এফ রহমান - দৈনিক আমার সময়

ঢাকা ১ আসনে বিপুল ভোটে জয়ী সালমান এফ রহমান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকে বিপুল  ভোটে  জয়লাভ করেছেন  সালমান এফ রহমান।

৭ জানুয়ারি( রবিবার) রাতে দোহার উপজেলার রির্টানিং অফিসার জাকির হোসেন ও নবাবগঞ্জ উপজেলার সহকারী রির্টানিং অফিসার কামরুল হাসান সোহেল ভোটের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে  তাকে বিজয়ী ঘোষনা করেন। 

প্রাপ্ত ফলাফলের মাধ্যমে  জানা যায়, এ আসনে মোট ১৮৪টি কেন্দ্র থেকে ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়েছেন জয়ী হয়েছেন সালমান এফ রহমান। তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০ ভোট।

বেসরকারিভাবে নির্বাচিত হয়ে রাতে সাংবাদিকদের সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা প্রধানমন্ত্রীর হয়ে তার কথা রেখেছি। এই আসনে একদম স্বচ্ছ ভোট হয়েছে। আমার যিনি মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এই আসনে সাবেক এমপি ছিলেন। তিনি তার উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, আমিও আমার উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে ভোটারদের কাছে ভোট চেয়েছি। দোহার-নবাবগঞ্জবাসী আমার প্রতি পুনরায় আস্থা রেখেছেন। আমি ও আমার দেওয়া কথা রাখব। এই দোহার-নবাবগঞ্জকে আমি ঢেলে সাজাব।’

উল্লেখ্য, ঢাকা-১ আসনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com