1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা ১৮ আসনের ১৭ নং ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ - দৈনিক আমার সময়

ঢাকা ১৮ আসনের ১৭ নং ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

ইমন হোসেন,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনন্দমুখর পরিবেশে ঢাকা ১৮ আসন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটারদের সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সোমবার ঢাকা ১৮ আসনের বিভিন্নভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা ১৮ আসনের গুলশান ডিগ্রি কলেজের ভোট কেন্দ্র ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এলাকার নারীভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। শুরুতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রতিটি ভোট কেন্দ্রেপুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররাও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করেবেরিয়ে যাচ্ছেন। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের পরিবেশ শৃঙ্খল রাখতে কাজ করছেন। ভোটারদেরনানাভাবে সহযোগিতা করতে দেখা গেছে তাদের।

সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরছেন ৮০ বছরের বৃদ্ধ মুহাম্মাদ জমির উদ্দিন। তিনি আমার সময়কে বলেন, সুস্থসুন্দর পরিবেশে ভোগান্তি ছাড়া ভোট দিয়েছি। সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে এসেছি। অল্প সময়েরমধ্যে ভোট দিতে পেরেছি। 

জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা ১৮ আসনের জোয়ার সাহারা এলাকার বাসিন্দা প্রান্ত আশ্চার্য।তিনি আমার সময়কে বলেন, সকাল টায় দিকে ভোটকেন্দ্রে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ২০ মিনিটের মধ্যেভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছি। প্রান্ত আশ্চার্য আরও বলেন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে।ভোটকেন্দ্রে আসার সময় এক ধরনের ভয় কাজ করছিল। কেন্দ্রের ভেতরে বা বাহিরে কোনো ধরনের সমস্যা বা সংঘাত হতে পারেএমন একটা আশঙ্কা থেকেই ভয় কাজ করছিল। তবে ভোটকেন্দ্রে এসে সে ধরনের কোনো পরিস্থিতি দেখেননি বলে জানানতিনি।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: সাজ্জাদুজ্জামান বলেন, সকাল থেকেই নারী ভোটারের উপস্থিতি বেশি। সকাল থেকেসুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com