গত শনিবার ৩০ ডিসেম্বর তিন দশক পূর্তি উপলক্ষে “বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও সভাপতি বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম অতিরিক্ত আইজিপি, সিআইডি ও সভাপতি বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন), এসবি, ঢাকা। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা ক্লাব কর্তৃক আয়োজিত ডিসিএল প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর বিজয়ী বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সদস্যদেরকে আইজিপি মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দেন দলপতি সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের অবকাঠামো উন্নোয়ন, প্লেয়ার হান্ট, বিশেষ অনুশীলন এর উপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামানা করেন। সিআইডি প্রধান বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি হিসেবে তার সময়ে গৃহিত পদক্ষেপ, সাফল্য এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply