1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাটুরিয়া ট্রাক টার্মিনাল থেকে ১০১.৪৪ কেজি গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - দৈনিক আমার সময়

পাটুরিয়া ট্রাক টার্মিনাল থেকে ১০১.৪৪ কেজি গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর রাতে র‌্যাব-৪ মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন পাটুরিয়া ট্রাক ট্রার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ১০১.৪৪ কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়া(৩৩), মোঃ মিকাইল(৩৩), ইমরান মিয়া(১৮) নামীয় ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com