বৃহস্পতিবার ২১ ডিসেম্বর রাতে র্যাব-৪ ঢাকা জেলার ধামরাই থানাধীন ইসলামপুর এলাকা হতে অভিনব পন্থায় পেটের ভিতর ১০৭ গ্রাম হেরোইন বহনকালে সুকুমার(৪০) নামীয় ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ অভিনব ও ভিন্ন ভিন্ন কায়দায় হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply