1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপির অসহযোগ আন্দোলন, জনগণ সমর্থন করে না: কসবায় আইনমন্ত্রী - দৈনিক আমার সময়

বিএনপির অসহযোগ আন্দোলন, জনগণ সমর্থন করে না: কসবায় আইনমন্ত্রী

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির অসহযোগ আন্দোলন তাদের মনের শান্তির জন্য, জনগণ তাদের সমর্থন করে না। পূর্ব পাকিস্তানের সময় বঙ্গবন্ধু দেশের সাড়ে সাতকোটি মানুষের ভোট ও সমর্থন নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এখন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সেই ঐতিহ্যবাহি অসহযোগ আন্দোলনকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। জনগণ তাদেরকে সমর্থন করে না। 
তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনার গাঁও মাদ্রাসা মাঠে এক পথ সভায় নির্বাচনী প্রচারণার সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে। ২০১৪ সালে অগ্নি সন্ত্রাস ও ২০১৮ সালে মনোনয়ন সন্ত্রাস করেছে। আর এখন রেল কাটা ও মানুষ মারার সন্ত্রাস শুরু করেছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।বিএনপি ভোটের জন্য জনগণের কাছে না গিয়ে লুট করা টাকা নিয়ে বিদেশীদের সাথে আঁতাত করে।
এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com