1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা-১৯ আসনে মুরাদ জং-এর প্রচারণায় জনতার ঢল - দৈনিক আমার সময়

ঢাকা-১৯ আসনে মুরাদ জং-এর প্রচারণায় জনতার ঢল

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল দেখা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মুরাদ জং। 
প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিমুলতলার বাসায় যায়। সেখানে জনসমাবেশ করেন।
১০ বছর পর এই প্রথম প্রকাশ্যে কোনো সভা করলেন মুরাদ জং।
এর আগে সকাল ন’টার কিছু পর তিনি মিরপুরের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দেন। আওয়ামী লীগের সাবেক প্রয়াত সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ আনোয়ার জংয়ের ছেলে মুরাদ জং আমিন বাজার এলাকায় পৌঁছালে বিরুলিয়া, কাউন্দিয়ার একাংশ এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীকে ঈগলের মিছিল করতে দেখা যায়।
এসময়, বিরুলিয়ার শ্যামপুরের হাজী মোঃ আব্দুর রউফ সাভারের মাটিতে মুরাদ জং-কে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
এদিকে, মুরাদ জংয়ের সাভারে আসার খবরে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ ভ্যান, ট্রাক, মোটরসাইকেল যোগে হাজারো নেতাকর্মী সাভারের শিমুলতলা এলাকায় জড়ো হন।
এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে আমিন বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ৯ টার কিছু পর মুরাদ জং মিরপুরের বাসভবন থেকে বের হলেও জনতার ঢলে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাভারের দরবারে জং প্রবেশ করেন দুপুর দুইটায়। এরপর তিনি ঢাকা-১৯ আসনের ভোটারদের নিয়ে সমাবেশ করেন।
সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে মুরাদ জং বলেন, ‘মুরাদ জং আছে সাভার-আশুলিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে। আমি কিচ্ছু কই নাই, আজ আমি কিছু কইতে আসছি। কিছু জিজ্ঞেস করতে আসছি, উত্তর দেবেন তো? রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? রানা প্লাজা কি আমার ছিল? ওইটার ডিজাইন আমি করছি? ওইখানে আমার কোন ব্যবসা ছিল? একটা বিল্ডিং ভাইঙ্গা পড়ছে, এইখানে আমার দোষ কোথায়?’
সাভারবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার লিগা মায়া লাগে না? আমি আপনাদের ছেলে না? আমি আপনাগো ভাই না? প্রধানমন্ত্রী যেহেতু বলছে নির্বাচন কর। আসেন কে জনপ্রিয় সাভার-আশুলিয়াবাসী, ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দেবেন। ঈগল কি আমার মার্কা? ঈগল আপনাদের মার্কা।’
সাভারে নিজের বাড়ির কথা তুলে তিনি বলেন, ‘এই বাড়িটার নামের দিকে তাকান, দরবারে জং। এটা সাভার-আশুলিয়াবাসীর জন্য করছিলাম। ১০ বছর এই বাড়িটায় একদিনের জন্যও আসতে পারি নাই। যেদিন আমি জন্মাইছি, ত্যাড়া হইয়াই জন্মাইছি। কইছি, যেদিন প্রধানমন্ত্রী কইব সাভারে যাইতে ওইদিনই বাড়ি উদ্বোধন করব। কালকে মার্কা পাইছি আজকে আইছি।’
মুরাদ জং বলেন, ‘নৌকার প্রার্থী নির্বাচিত হলে শেখ হাসিনার গলায় মালা পড়াব। আমি নির্বাচিত হলেও শেখ হাসিনার গলায় মালা পড়াব। আমি আওয়ামী লীগের ঘরের ছেলে। আপনারা ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দেবেন।’
সমাবেশ চলাকালে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বক্তব্য সংক্ষেপ করে চলে যান মুরাদ।
মুরাদ জংয়ের জনসমাবেশে সাভারের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটা অংশের উপস্থিতি দেখা গেছে।
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এই আসনটিতে নৌকা প্রতীক ছাড়াও আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন। সেই কারণে  আওয়ামীলীগের নেতাকর্মীরা তিনভাগে বিভক্ত হয়ে পছন্দের প্রার্থীদের নির্বাচন করছেন।
প্রাপ্ত তথ্যমতে, স্বতন্ত্র প্রার্থীর দুইটি নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে এই আসনটিতে। এছাড়া এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com