দেশের সমুদ্র নগরীর পর্যটন জেলা কক্সবাজারের কলাতলি প্রধান সড়কের সাথে লাগোয়া পাহাড়ের মিতালী সবুজর ছাঁয়া ঘেরা পান্তরে সুবিশাল- আয়তনে অবস্থিত কক্সবাজার জেলা কারাগার। গেল ১২ ডিসেম্বর ও আজ ১৩ ডিসেম্বর দুপুরে হঠাৎ কক্সবাজার জেলা কারাগারের প্রধান ফটকের সামনে গিয়ে একটি দৃশ্য দেখে খুবই ভাল লাগলো, অনেকটা কাছ থেকে দেখতে পেলাম, জেলা কারাগারের সুযোগ্য জেল সুপার মোঃ শাহ আলম খাঁন তাঁর নিজের অফিসকক্ষ থেকে বের হয়ে কারা ফটকের সামনে অপেক্ষমান দর্শনার্থীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন এবং তাদের বন্দিদের সাথে সাক্ষাৎ করতে কোন অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোন হয়রানি শিকার হচ্ছেন কিনা সে বিষয়ে সকলের নিকট থেকে খোঁজখবর নিচ্ছেন। কয়েকজনের দেখা সাক্ষাতে বিলম্ব হচ্ছে বিদায় জানতে পেরে তিনি নিজের হাতে থাকা ওয়াকিটকির মাধ্যমে ওই সকল বন্দিদের সাক্ষাৎকার কক্ষে ডেকে আনার ব্যবস্থা করলেন। জেল সুপারের এমন তৎপরতায় সকল দর্শনার্থীদের মুখে জেল সুপার এর প্রশংসা শুনলাম, এমনকি তাদেরকে তাঁর জন্য দোয়া করতে ও দেখলাম. এ বিষয়টি সত্যিই অসাধারণ, তাঁর পাশাপাশি তাৎক্ষণিক হাতে থাকা মোবাইলে ঐ দৃশ্যটি ধারণ করলাম।
Leave a Reply