1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপির ৮ নেতাকে শোকজ - দৈনিক আমার সময়

বিএনপির ৮ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

শোকজ করা হয়েছে খুলনা জেলা বিএনপির ৮ নেতাকে। চলমান অবরোধের মধ্যে গেলো ১০ ডিসেম্বরের মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিতে উপস্থিত না থাকায় তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী গেলো ১১ ডিসেম্বর এ নোটিশ দেন।

নোটিশে নেতাদের ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সারাদেশের ন্যায় খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। এ অবস্থায় দলের পদধারী কেউ নিষ্ক্রিয় থাকবেন না, এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি নিজেই বিষয়টি তদারকি করছেন। কেন্দ্রের নির্দেশে কয়েকজনকে শোকজ করা হয়েছে।’

শোকজপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও রূপসা উপজেলা আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওসার আলী, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম, দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার, তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং ফুলতলা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনির হাসান টিটো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com