1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ - দৈনিক আমার সময়

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বর্তমানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com