1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী - দৈনিক আমার সময়

বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েছেন নৌকার প্রার্থী । বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। বুধবার ৬ ডিসেম্বর বরিশাল অঞ্চলের ৪ নম্বর বুথে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মনোনয়নপত্রে সমর্থনকারী কে বি এস আহমেদ এ আপিল করেন। তিনি বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হলো। নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলে আশা করেন তিনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বরিশাল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com