1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে 1xBet এর ম্যানেজারসহ ০৭ জনকে আটক করেছে সিআইডি - দৈনিক আমার সময়

অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে 1xBet এর ম্যানেজারসহ ০৭ জনকে আটক করেছে সিআইডি

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
সিআইডি গত ০৪ ডিসেম্বর সোমবার অনলাইন জুয়ার সাথে জড়িত 1xBet এর ম্যানেজারসহ সাইফ বিন ওহিদুল @ বিপু (৩০), মো: জামিল হোসেন (৪২), মো: রাসেল শেখ (২৩), মো: সাব্বির হোসেন (২২), মো: সোহাগ হোসেন (২৪), মাইনুদ্দিউদ্দিন শিকদার @ ছোটন (২৫), এবং মো: ইমন হোসেন (২৩) নামীয় ০৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এ সময়ে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও ০৯টি এজেন্ট সিমসহ মোট ২২ টি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, 1xBet সহ বাংলাদেশে প্রচলিত যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই মূলত রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসাবে বিশ্বস্তদের নিয়োগ দেয়। আবার জুয়ার এজেন্টগন এ সমস্ত অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেন। 1xBet এর অন্যতম একজন বাংলাদেশী এজেন্ট হচ্ছে বরিশালের তারেক রহমান @ তুহিন নামীয় এক ব্যক্তি। জুয়ার এজেন্ট এর কার্যক্রম পরিচালনার জন্য সে গ্রেফতারকৃত সাইফ বিন ওহিদুল @ বিপু’কে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয় এবং পরবর্তীতে তাকে পার্টনার হিসেবে এজেন্টশিপ দেয়। এই বিপু আবার এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গ্রেফতারকৃত মো: রাসেল শেখ, মো: সাব্বির হোসেন, মো: সোহাগ হোসেন, মাইনুদ্দিউদ্দিন শিকদার @ ছোটন এবং মো: ইমন হোসেন দেরকে নিয়োগ দেয় যারা এ্যাপস পরিচালনা টেকনোলজিতে বেশ দক্ষ। এরা বিপু এবং তুহিনের জুয়ার চ্যানেলে সকল লেনদেন এবং এ্যাপস পরিচালনা করে থাকে। পলাতক তারেক রহামান @ তুহিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, অনলাইন জুয়া 1xBet এর মাধ্যমে এই চক্র প্রতিমাসে গড়ে ২৫ থেকে ৩০ কোটি টাকা লেনদেন করে। অনলাইন জুয়ার লেনদেনের এই টাকার সিংহভাগ দেশের বাইরে পাচার হচ্ছে। দেশের হাজার হাজার লোক অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।
গ্রেফতারকৃতদের  ডিএমপি’র পল্টন মডেল থানার মামলা নং-০১(০৯)/২৩,  ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com