রিয়াদ-বাংলার সংস্কৃতি ধারণ করে আছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাঙালিরা। বাঙালিদের রয়েছে ৪ হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের রয়েছে স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি।বাঙালি সংস্কৃতির উৎসবগুলো বিশ্বব্যাপী সমাদৃত।বাঙালি সংস্কৃতি ধর্মীয় ও জাতীয় দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়া বাৎসরিক বিনোদনের মৌসুম রিয়াদ সিজন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রিয়াদ সিজন জায়গা নেয়ার পাশাপাশি সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসীদের হৃদয়েও জায়গা করে নেন। দুই হাজার উনিশ সালে চালু হয়ে তিন বার নানা সংস্করণের পর, দুই বছরের মাথায় প্রায় পাচ মিলিয়ন দর্শকের মন জয় করে নেন রিয়াদ সিজন। আন্তর্জাতিক সাংস্কৃতিক এই অনুষ্ঠান গত ২ নভেম্বর থেকে চালু হয়েছিল যা চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। এখানে অংশ নিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সুদান এবং নেপাল। আন্তর্জাতিক সাংস্কৃতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা দেশ গুলো নিজ নিজ দেশের সংস্কৃতি,খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, নৃত্য এবং সংগীতশিল্প তুলে ধরার জন্য বরাদ্দ ছিল সাতদিন। পয়তাল্লিশ দিন ব্যাপী চলমান এই অনুষ্ঠানে ইতিমধ্যে পাচটি দেশের সংস্কৃতি প্রদর্শিত হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশী সংস্কৃতি প্রদর্শন। এখানে বাংলা নববর্ষের র্যালী, বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন যোগাযোগের মাধ্যম রিকশা, বাঙালী জনপ্রিয় বিভিন্ন খাবার, গ্রাম বাংলার নব বধূর সাজ সজ্জিত বিভিন্ন পোশাক, গ্রামীণ বিয়ের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান,জনপ্রিয় নবীন এবং প্রবীণ শিল্পীদের সংগীতানুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ ভীনদেশীদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
রিয়াদ সিজন কর্তৃক আয়োজিত আল সুয়েদি পার্কে প্রদর্শিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মিসেস ফারহা বলেন, প্রতিটি দেশের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, যা প্রবাসের প্রতিটি মানুষ খুব মিস করে।তাই প্রবাসী বাংলাদেশীদের সুস্থ বিনোদন এবং বাংলাদেশের জাতীয় সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আল সুয়েদি পার্কে প্রবাসীরা অনলাইনে(
webook.com) আবেদন করে অনায়াসে প্রবেশ করতে পারবে। কোন ফি প্রদান করতে হবে না। পার্কে প্রবেশ করা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুল ইমরান, মহুয়া মুনা, শান্তনু মল্লিক, সাইমুন মোশন নৃত্য টীম এবং প্রবাস বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা অংশ নিবেন।বাংলাদেশের সংস্কৃতি প্রদর্শিত হবে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। এসময় আরও উপস্থিত ছিলেন, রিয়াদ সিজনের সি ইউ মিস্টার জিয়া, মিডিয়া কমিটির প্রধান সৌদি নাগরিক মোঃ রাজা, রিয়াদ সিজন বাংলাদেশী ইভেন্ট হোষ্ট সুমাইয়া, প্রবাস বাংলা ব্যান্ডের প্রধান মোঃ ইউসুফ এবং প্রবাস বাংলা ব্যান্ডের প্রধান ভোকাল মোঃ ইমরান।
Leave a Reply