1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে-ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী - দৈনিক আমার সময়

নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে-ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

মোঃআল মামুন,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি সেখানে ভোট দেয় কে নির্বাচনে আসল আর আসল না সেটা বড় কথা থাকে না। জনগণ চায় নির্বাচন হউক। সেজন্য নির্বাচন ঘিরে জনগণের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। সে কারণে নির্বাচন সফল হবে।
তিনি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এছাড়াও নির্বাচন নিয়ে তিনি আশাবাদী উল্লেখ করে বলেন, আমি গত ১০ বছর ধরে কসবা-আখাউড়ার মানুষের জন্য কল্যাণ করে গেছি এবং জনগণ আমার সাথে আছে।
এসময় তার সাথে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কসবা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা যোগ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com