বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পড়িয়েছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা অতিরিক্ত ডিআইজি পদে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সোমবার ১৩ নভেম্বর দুপুরে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও র্যাংক ব্যাচ পড়িয়ে দেন। এ সময় পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রনয় রায় সহ বিএমপির অন্যান্য কর্মকর্তাগণ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যগণ।
Leave a Reply