1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইনজুরির কারণে মাঠের বাইরে ভারানে - দৈনিক আমার সময়

ইনজুরির কারণে মাঠের বাইরে ভারানে

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সাম্প্রতিক সময়ে প্রায়ই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে  গেছে ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানেকে। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে আবারো পেশীর সমস্যা দেখা দিলে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহ ভারানেকে আর দলে পাওয়া যাচ্ছেন। এতে করে আর্সেনালের বিপক্ষে আগামী ম্যাচকে সামনে রেখে ইউনাইটেডের ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। এরিক টেন হাগের দল রোববার উত্তর লন্ডনে খেলতে যাবে। কিন্তু আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচটিতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন।

ম্যাসন মাউন্ট ও লুক শ  বর্তমানে ইনজুরিতে আছেন। দলে নতুন আসা রাসমানস হলান্ড পিঠের সমস্যার কারণে অভিষেকের অপেক্ষায় আছে। নতুন মৌসুমে এখনো মাঠে নামতে পারেননি টাইরেল ম্যালাসিয়া, আমাদ ডিয়ালো, কোবি মেইনু ও টম হিটন। এখন ফরাসি ডিফেন্ডার ভারানের মাঠে ফেরার অপেক্ষায় থাকতে হবে ইউনাইটেডকে। ২০২১ সালে ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করে চলেছেন ৩০ বছর বয়সী ভারানে। রিয়াল মাদ্রিদ থেকে আসার পর হ্যামস্ট্রিং, হাঁটু, ঊরু ও গোঁড়ালির বেশ কিছু ইনজুরিতে এ পর্যন্ত ইউনাইটেডের ৩২টি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন। ফেব্রুয়ারিতে ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেয়া ভারানে এখন আন্তর্জাতিক বিরতিতে নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

নতুন মৌসুমে এ পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয় নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com