1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে ‎স্বামীর গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত স্ত্রী সেলিনা গ্রেফতার - দৈনিক আমার সময়

হরিরামপুরে ‎স্বামীর গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত স্ত্রী সেলিনা গ্রেফতার

সোহেল রানা 
    প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

পুলিশ জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের মা কোমেলা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান দুই আসামি সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

 

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, আদালতের রায় ঘোষণার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। সেলিনা আক্তার দীর্ঘ দিন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে বিদেশেও আত্মগোপনে ছিলেন। এর আগে, মামলার অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে ২০২২ সালের ৩০ জুলাই সাভার থেকে গ্রেফতার করেছিল র‍্যাব। এবার দীর্ঘ ১৪ বছর পর র‍্যাব ও পুলিশের তৎপরতায় মূল পরিকল্পনাকারী স্ত্রী সেলিনাকেও গ্রেফতার করা সম্ভব হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com