1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা - দৈনিক আমার সময়

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা

আলামীন রংপুর
    প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুল আলম সরকার।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক পুনর্বাসনে সহায়তা করা সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রচলিত বিধিমালা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তি সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই চেক বিতরণ কার্যক্রম সেই সহায়তা কার্যক্রমেরই একটি নিয়মিত অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com