1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যুটিংয়ের কথা বলে মডেলকে দলবেঁধে ধর্ষণ, সেই পরিচালক গ্রেফতার - দৈনিক আমার সময়

শ্যুটিংয়ের কথা বলে মডেলকে দলবেঁধে ধর্ষণ, সেই পরিচালক গ্রেফতার

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে শ্যুটিংয়ের কথা বলে মডেলকে দলবেঁধে ধর্ষণের ঘটনার ২মাস পর পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার(২২ নভেম্বর) সন্ধ্যার দিকে সাংবাদিকদের কাছে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) হাসমত উল্লাহ। এরআগে, রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল।
পরিদর্শক (ইন্সপেক্টর) হাসমত উল্লাহ আরও বলেন, ওই ঘটনায় দায়ের করা মামলাটি ডিবি পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করেছিল। যদিও ঘটনার পর থেকেই ডিরেক্টর নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদে জানতে পারি উত্তরার ওই এলাকায় নাসিরুদ্দিন অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। যেহেতু এই মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে। সেদিনের ঘটনায় প্রকৃত পক্ষে কারা জড়িত এবং এর আসল রহস্য কি তা উন্মোচন করা সহজ হবে।’
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের রাস নামের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তাঁর আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে ভুক্তভোগী ওই মডেল বলেন,’ আমি কিছুটা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সন্তুষ্ট হয়েছি। তবে, আমার ওপর পৈশাচিক কর্মকাণ্ড চালানো সকলকেই গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মুঠোফোনে হুমকি দিয়ে আসছিল। এখন আশা করি ন্যায় বিচার পাবো।’
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামের দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞাতনামা সেই ব্যাক্তির পরিচয়ও নিশ্চিত করেন সেই মডেল। যার নাম আবুল হাসেন। তিনি ঐ এলাকার স্থানীয় বাসিন্দা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com