1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মেরিন ড্রাইভ সড়কের দরিযা নগরে পাহাড়ধস যানবাহন চলাচল বন্ধ  - দৈনিক আমার সময়

মেরিন ড্রাইভ সড়কের দরিযা নগরে পাহাড়ধস যানবাহন চলাচল বন্ধ 

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই দফায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

​বুধবার (৫ই আগস্ট) সকাল সাড়ে ১০টা ও দুপুর ১২টায় পৃথক দুই দফায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের ফলে দরিয়ানগর এলাকার পাহাড়ি মাটি নরম হয়ে এই ধসের সৃষ্টি হয়। এতে মেরিন ড্রাইভ সড়কের ওপর কাদামাটির আস্তরণ পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যের একটি টিম মাটি সরানোর কাজ শুরু করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

 

​ঘটনাস্থলে থাকা এক গাড়িচালক জানান, “সকাল সাড় ১০টা ও দুপুর ১২টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে। আমি একদম কাছাকাছি ছিলাম, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। ধসের পরপরই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।”

 

​এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com