1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মায়ের কসম খেয়ে দুধে গোসলের পর বিএনপির রাজনীতি ছাড়লেন শ্রীপুরের যুবদল নেতা - দৈনিক আমার সময়

মায়ের কসম খেয়ে দুধে গোসলের পর বিএনপির রাজনীতি ছাড়লেন শ্রীপুরের যুবদল নেতা

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

​দলের অভ্যন্তরীণ চক্রান্ত, কোন্দল, বহিষ্কার এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে মায়ের হাতে শপথ করে দুধ দিয়ে গোসলের পর বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মাহবুব আলম নামে এক সাবেক যুবদল নেতা।

 

​সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাথায় হাত দিয়ে তওবা করে এমন ঘোষণা দেন তিনি।

 

​রাজনীতি ত্যাগ করা মাহবুব আলম উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন প্রতীকী প্রতিবাদ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

 

জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয়। দলের সুদিনে তাকে তেমন মূল্যায়ন করা হয়নি এবং সামন্য কারনে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

 

রাজনীতি নিয়ে ​ক্ষোভ প্রকাশ করে এসময় সাবেক এই নেতা বলেন,​” আমরা বসন্তের কোকিল না। দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। বিনিময়ে লাঞ্চনা ছাড়া আর কিছুই পাইনি। এমনকি দলের সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হয়। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে আমি চরম হতাশ। ‘

 

মাহবুব আলম আরও বলেন, ‘তাই মায়ের মাথায় ধরে তওবা করে উনার সামনেই ১ মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম। ভালো থাকুক প্রিয় দলটি।”

 

কেনো বহিষ্কার হয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে মাহবুব বলেন,’দলের রাজনীতি করতে গিয়ে তিনি নিজ দলের নেতাকর্মীদের হাতেই নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কারামুক্ত হওয়ার পর বিএনপির কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে তার দাবি।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ বলেন,’ দলে থেকে কেউ অপকর্ম করলে তাকে অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা কোনো মাদকাসক্ত ও অন্যায়কারীকে দলে ঠাঁই দিবো না। সামনের কমিটিতেও দেখেশুনে ত্যাগি ও ক্লিন ইমেজের লোকদের অন্তর্ভুক্ত করা হবে।’

 

তিনি আরও বলেন,’ মাহবুব নামের ওই ছেলেকে নানা অপকর্মের দায়ে ইতোপূর্বে শোকজ করা হয়। পরবর্তী দলীয় নিয়ম মেনে বহিষ্কার করা হয়েছে। তার মতো লোক দলের জন্য বদনাম। এখন দুধ দিয়ে গোসল করে নাটক সাজিয়ে অপরাধ ঢাকতে চায়। অপরাধ করলে অবশ্যই আইনের মাধ্যমে জেলে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com