1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩০০   পিসসহ সোহাগকে দ্বিতীয়বার গ্রেপ্তার - দৈনিক আমার সময়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩০০   পিসসহ সোহাগকে দ্বিতীয়বার গ্রেপ্তার

আবুল কালাম আজাদ (স্বাধীন)
    প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নোয়াখালী সদর উপজেলায় ২০ নং আন্ডারচর ইউনিয়ন সুধারাম মডেল থানাধীন পূর্ব মাইজচরা গ্রামস্থ ০৫নং ওয়ার্ডের আব্দুল কাদের মাঝি বাড়ির মোঃ সোহাগ (৩৬) এক ব্যক্তি দ্বিতীয় বারের মতো মাদকসহ গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে ! গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক ডিএনসি মোহাম্মদ সাইফুল ও টিমের সহযোগীরা গ্রেফতার কার্যক্রম পরিচালনা করেন। এর নিজ দখলীয় পশ্চিম মুখি ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট টিনের ছাউনি ও টিনের বেড়া বিশিষ্ট চৌচালা বসতঘর থেকে ভিতর কমলা বর্ণের ৩০০ পিস, যার ওজন ২৮ গ্রাম অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নিয়ে গ্রেফতার করা হয়। ঘটনার সময় ০৪/০৮/২০২৬ ইং, সময় ১৫:০০ হতে ১৬:০০ ঘটিকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় নোয়াখালীর পরিদর্শক ডিএনসি মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক আমার সময়কে জানান, অত্র ব্যক্তিকে ৫ মাস পূর্বে গ্রেপ্তার হয় এবং জামিনে এসে মাদক ব্যবসায়ের্ ফের জড়িত হয়। মামলা চলমান অবস্থায় দ্বিতীয়বার গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারনির ক্রমিক নং-১০ (ক) এতে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com