ময়মনসিংহে বাসে তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার মোঃ আকাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা উপজেলার মোঃ মনজুরুল হক (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় , ময়মনসিংহ র্যাব ১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারী) দুপুর সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালিবাড়ী শম্ভুগঞ্জ এলাকার কিশোরগঞ্জ হতে ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা মনি মুক্ত যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগ সহ অন্যান্য মালামাল তল্লাশী করে মাদককারবারি মোঃ আকাশ মিয়া এবং মোঃ মনজুরুল হকের হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভিতরে থেকে ১৬ বোতল বিদেশী মদ এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উভয়েই তাদের ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্য বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
র্যাব আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ আসামি হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply