1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার (০৭ আগস্ট) সকালে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের ওই অফিসটি খোলার পর বিষয়টি নজরে আসে। এই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রীল কেটে বারান্দার খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে চোরের দল। এসময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, ৪টি পেনড্রাইভ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এরমধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারিদের বায়োমেট্রিক ডাটা সংরক্ষিত ছিল। সকালে ভিসা আবেদন কেন্দ্রে আসার পর স্টাফদের নজরে চুরির বিষয়টি আসে।
তিনি আরও জানান, সকাল ৯টার পর ভিসা আবেদন কেন্দ্র থেকে আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে এসে সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে। চুরি ঘটনার পর শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই ঘটনায় ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জ সবুর আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা দ্রুততম সময়ে চুরির রহস্য ও চোরাই মালামাল উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com