1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎বাগেরহাটে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ। অভিযুক্ত আটক - দৈনিক আমার সময়

‎বাগেরহাটে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ। অভিযুক্ত আটক

‎সোহেল রানা বাবু ‎ বাগেরহাট প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে এক প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
‎গ্রেপ্তার পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।
‎চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি- অপারেশন) দায়িত্বে থাকা রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
‎মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে রোববার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়, এ সময় সুযোগ বুঝে পরিমল ভক্ত তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com