1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ডেঙ্গু জ্বরে আবারো ৩ রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬ জন - দৈনিক আমার সময়

বরিশালে ডেঙ্গু জ্বরে আবারো ৩ রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬ জন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আবারো ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে ও ১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। ২৫ আগস্ট শুক্রবার দুপুরে পাঠানো তথ্য অনুযায়ী মারা যাওয়া রোগীদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ভোলার বাপ্তা এলাকার মমতাজ বেগম (৫৮) ও চর খলিফা এলাকার তাছলিমা বেগম (৫০) এবং ঝালকাঠীর বাউকাঠী এলাকার মোঃ মোশারেফ হোসেন (৬০)। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ১৬৬ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৮৫ জন রোগী চিকিৎসাধীন। এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৬৬ জন ডেঙ্গু রোগীর মধ্য সব থেকে বেশি ৪৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৪ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ২৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জন, বরগুনা হাসপাতালে ৩ জন, পিরোজপুরের হাসপাতালে ২ জন ও ভোলা হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। তিনি আরো বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com