1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

রতন আলী
    প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুণ্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সহকারী প্রকৌশলী জিয়াউল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গণতান্ত্রিক চেতনা, রাষ্ট্র গঠনে জনগণের ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com