1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় ইউএইতে গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতাদের মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরবৃন্দ - দৈনিক আমার সময়

প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় ইউএইতে গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতাদের মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরবৃন্দ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, আইনশৃঙ্খলা মেনে চলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকর্মী ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে গতকাল ৩ আগষ্ট সোমবার সারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুম এক প্রাণবন্ত, গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন ও বিধিবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে সকল ধরনের অনিয়ম পরিহার করা প্রতিটি প্রবাসী বাংলাদেশির দায়িত্ব। পাশাপাশি প্রবাসীদের ঐক্য, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে দায়িত্বশীল আচরণ, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে গণমাধ্যম ও কমিউনিটি নেতাদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভার শেষে আয়োজকদের এমন সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও সচেতনতামূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com