পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে তাহলে জাতির দূরদশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলের লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির(২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণের মাধ্যমে এ অনুষ্ঠান হয়।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্নসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।
এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সিআরপিসিটির সাবেক সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি মাসুম আহমদ, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউরো এশিয়ার স্বত্বাধিকারীরা শরীফ আহছান। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।
এই সময় বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব দেন। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার উল্লেখ করে আরো বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করতে জনগণের আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক জিয়া উল হক জুমন, নিজামুর রহমান টিপু, এনামুল হক মনি, শামিম আহমদ, শ্রাবণ, সাজ্জাদ খান প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম)এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা বেগম অর্পিতা অশ্রু ,চ্যানেল ২৪ ও দৈনিক গণকন্ঠ।
Leave a Reply