1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিরাপদ সমাজ ও অপরাধমুক্ত নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।বক্তারা বলেন, মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এসব অপরাধ দমনে র‌্যাবের চলমান কার্যক্রম তুলে ধরে তারা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নিরাপদ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com