1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত - দৈনিক আমার সময়

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

 

 

২৭ জুলাই (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির কাজি লোহাগড়া উপজেলার কুলা দীঘলিয়া গ্রামের রকন কাজির ছেলে।

 

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে ট্রাকে গরু নিয়ে যশোরের ভাঙ্গুরা হাটে উদ্দেশ্যে যাচ্ছিলেন মনির কাজি। পথিমধ্যে নড়াইলের শেখ রাসেল সেতু অতিক্রমের সময় সেতুর লোহার বারের (উচ্চতানিরোধক ব্যারিয়ার) সঙ্গে তার মাথার সজোরে আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজিকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

 

 

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীম আক্তার বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনির নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অপরজনের মাথায় আঘাত রয়েছে, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com