1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তুমি কতটা সুখী হয়েছো? 'শিরোনামে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত করলেন এস কে সমীর - দৈনিক আমার সময়

তুমি কতটা সুখী হয়েছো? ‘শিরোনামে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত করলেন এস কে সমীর

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব ইউটিউব চ্যানেল sameer express থেকে। গানটির কথা সুর ও সঙ্গীত পরিচালনাসহ কণ্ঠ দিয়েছেন এস কে সমীর নিজেই।

গানটির প্রসঙ্গে কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এখন তো বড় অডিও লেভেল কোম্পানিগুলো থেকে খুব বেশি শিল্পীদের গান প্রকাশিত হচ্ছে না এমত অবস্থায় আমরা যারা সঙ্গীত পরিচালনা অথবা শুধুমাত্র গানের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তারা একপ্রকার হতাশ। এর মধ্যে আমার এই গানটি প্রকাশ করলাম গানটি বেশ অনেক বছর আগেই আমি তৈরি করেছিলাম, এনটিভির একটি অনুষ্ঠানে আমি লাইভে গানটি গেয়েছিলাম। সেখান থেকে আমার ভক্ত, শ্রোতা, পরিচিত মহল সকলেরই একটা অনুরোধ ছিল গানটিকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার জন্য। অন্যান্য কাজের ব্যস্ততায় আমার নিজের গানের প্রতি একটু লক্ষ্য কমই দেওয়া হয়ে থাকে সব সময় তার মধ্যে থেকে মাঝেমধ্যে একটা করে গান সুযোগ বুঝে আমি প্রকাশ করার চেষ্টা করি। ঠিক তেমন একটি চেষ্টা প্রতিফলন ছিল আমার এই ‘তুমি কতটা সুখী হয়েছো?’ শিরোনামে গানটি নিয়ে।

আমার এই গানটিতে সহযোগী অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন শেখ চাঁদনী ও গানটি ভিডিও দিক নির্দেশনা দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ সৌমিত্র ঘোষ ইমন। খুবই স্বল্প আয়োজনে আমি চেষ্টা করেছি গানটিকে সুন্দর একটি ভিজুয়াল দেওয়ার জন্য গানের সুর, সংগীত পরিচালনা, গায়কী সবকিছু শ্রোতাদের ভালো লাগলে আমার সার্থকতা।
গানটিতে আমি সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুর ও সঙ্গীত আয়োজন করেছি গানটি আশাকরি তরুণ প্রজন্মের কাছে খুবই ভালো লাগবে। সেই সাথে প্রত্যাশা করি আমার প্রাণপ্রিয় শ্রোতারা যদি পাশে থাকে তাহলে হয়তো আমি আগামীতে আমার নিজের কন্ঠের গান সহ আরো ভালো ভালো কণ্ঠশিল্পীদের গান শ্রোতাদেরকে উপহার দিতে পারবো।

এই মুহূর্তে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সমীর এক্সপ্রেস’ সহ আরো নতুন একটি অডিও ভিডিও লেভেল কোম্পানি ‘আর্ট বক্সের’ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। পাশাপাশি ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং, জিংগেল, গানের সুর ও সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। আগামীতে আরো ভালো ভালো গান নিয়ে প্রিয় শ্রোতাদের মাঝে হাজির হব এমনটি প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com