প্রশাসনিক ট্রাইব্যুনালের আইনজীবীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তির্ণ হওয়ায় নতুন ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী
কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক্ত ২ (দুই) সদস্য বিশিষ্ট এড-হক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ২ (দুই) সদস্য বিশিষ্ট এড-হক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে আহবায়ক করা হয়েছে অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব: অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ।
উক্ত এড-হক কমিটি (২৭ ফেব্রুয়ারি) প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতি, ঢাকার ২০২৫-২৬ ইং সনের নিম্নোক্ত কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।
এ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এ. নাইম, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আল আমিন, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল হুদা, সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার, সমাজকল্যাণ ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল্লাহ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, সদস্য অ্যাডভোকেট রুনা লায়লা, সদস্য অ্যাডভোকেট তালহা ইবনে ঈস্রাফিল, সদস্য অ্যাডভোকেট ফেরদৌস হোসাইন মাহমুদ, সদস্য অ্যাডভোকেট নাঈম মাহমুদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম।
Leave a Reply