1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি - দৈনিক আমার সময়

‎জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ ই আগষ্ট ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

‎শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎এ সময় উপস্থিত কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জাতির জন্য তাঁদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

‎সিএমপির এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com