1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী - দৈনিক আমার সময়

চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জুন ও জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস থেকে সম্মাননা স্মারক পেলেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

‎​সোমবার (২৭ জুলাই)দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উর্ধতন কর্মকর্তারা।

 

‎​এই বিশেষ অর্জনের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীগণ, কমিউনিটি পুলিশীংয়ের সদস্যবৃন্দ এবং দিকনির্দেশনা প্রদানকারী সকল উর্ধতন কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

‎​এসময় তিনি বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজটাকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com